সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব দক্ষিণে মাদকবিরোধী বিশেষ অভিযান ও বিভিন্ন মামলায় পরোয়ানা ও সাজা বাস্তবায়নে মোট ৬ আসামিকে গ্রেপ্তার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে ৩ জন মাদক-সংক্রান্ত ঘটনায় এবং অপর ৩ জন বিভিন্ন মামলায় পরোয়ানা ও সাজা মূলে গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর ২টা ২০ মিনিটে মতলব দক্ষিণ থানার এসআই (নিরস্ত্র) দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় মোবারকদী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় জনৈক জলিল মোল্লার বাড়ির সামনে রাস্তার ওপর থেকে মো. হাসেম সওদাগর (৩৩), পিতা—নুর ইসলাম, মাতা—শাহানারা বেগম, সাং—মোবারকদী, ৮ নম্বর ওয়ার্ড, মতলব পৌরসভা, মতলব দক্ষিণ, চাঁদপুরকে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর-০৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। থানার রেকর্ডপত্র পর্যালোচনায় গ্রেপ্তারকৃত হাসেম সওদাগরের বিরুদ্ধে পূর্বে আরও একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এদিকে, ৫ সেপ্টেম্বর মতলব দক্ষিণ থানা পুলিশ ও মতলব উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে মো. কাউছার (২৩), পিতা—মো. দুলাল গাজী, সাং—মোবারকদী, মতলব দক্ষিণ, চাঁদপুর এবং রবিন আকন্দ (১৮), পিতা—হান্নান আকন্দ, সাং—ধনপর্দ্দী, চাঁদপুর সদর, চাঁদপুরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আটক করা হয়। পরে মোবাইল কোর্ট তাদের প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।
অপরদিকে, ৬ সেপ্টেম্বর এসআই (নিরস্ত্র) দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৈলপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলা নং-১০৩/২০ (সাজা)-এর আসামি মো. জাহিদকে গ্রেপ্তার করেন। তিনি ওই মামলায় ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।
একই দিনে এসআই (নিরস্ত্র) ইমতিয়াজ কবীর সঙ্গীয় ফোর্সসহ খর্গপুর এলাকায় অভিযান চালিয়ে পারিবারিক মামলা নং-৪২৪/২০২৫-এর আসামি মো. কাউছার (৩৯), পিতা—আবুল কাশেম, সাং—খর্গপুর, মতলব দক্ষিণ, চাঁদপুরকে গ্রেপ্তার করেন।
এছাড়া এএসআই (নিরস্ত্র) শিমুল চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নাঃশিঃ নং-৩১১/২১ মামলার আসামি মো. বোরহান, পিতা—আইয়ুব আলী, সাং—পাঁচদোনা (নায়েরগাঁও), মতলব দক্ষিণ, চাঁদপুরকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ৬ আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...