রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৭ নম্বর পাইকপাড়া উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় উপাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, গত ৩ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে মো. মোস্তফা, মো. মুর্তজা ও মো. আল মামুন—তিনজনই মৃত আব্দুল কাদেরের সন্তান—১ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধিদের নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন।
পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ মেম্বার ও মোহাম্মদ বিল্লাল তালুকদারকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে বলেও তারা দাবি করেন।
বক্তারা বলেন, প্রকাশিত সংবাদের অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্য প্রচারের ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন। সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ এবং তথ্যের সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি বলেও তারা উল্লেখ করেন।
তারা আরও বলেন, সাংবাদিকতার মূলনীতি অনুযায়ী সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখা প্রয়োজন। কোনো পক্ষের বক্তব্য না নিয়ে কিংবা তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশ করা হলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। এ কারণে প্রকাশিত সংবাদের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৭ নং পাইকপাড়া ইউনিয়নের বিএনপির সভাপতি ও পাইকপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের পাটোয়ারী, ঢাকা মহানগর উত্তর বিমানবন্দর থানা বিএনপি’র যুগ্ন সম্পাদক : এইচ এম মো: আমির হামজা (লিটন) ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নুরজাহান বেগম, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রায়হানুল কবির, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক দুলাল পাটোয়ারী, সহ-সভাপতি আমের হোসেন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের বেপারী, বিএনপি ওয়ার্ড কমিটি সদস্য আব্দুল কাদির, ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল হামিদ তালুকদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন দুলাল তপাদার, ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি বাবুল তপাদার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জামাল এবং উপজেলা বিএনপির সাবেক ওয়ার্ড সেক্রেটারি ও সাবেক ইউনিয়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক শিপনসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে বক্তারা প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর প্রতিবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ, তথ্য যাচাই-বাছাই এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তারা।
আপনার মন্তব্য প্রদান করুন...